খবর লাইভ : প্রধানমন্ত্রীর দফতরের নাম বদল। এবার থেকে প্রাইম মিনিস্টারের অফিসের নাম হতে চলেছে সেবাতীর্থ। সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখেই এমন নামকরণ বলে জানা গেছে। ইতিমধ্যেই নতুন কমপ্লেক্স তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। বায়ু ভবনের পাশে এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি বাড়ির একটিতেই এই নতুন অফিস খোলা হচ্ছে।
গত ১৪ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর দফতর বদলের জন্য নয়া ঠিকানা খোঁজার কাজ শুরু হয়। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ, চিফ অফ ডিফেন্স স্টাফ ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন। জায়গার সন্ধান মিলতেই শুরু হয় কাজ। বর্তমানে নতুন কমপ্লেক্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর অফিসের পাশের অফিসগুলির নাম হবে সেবাতীর্থ ২ এবং সেবাতীর্থ ৩। এখানেই থাকবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অফিস।
প্রধানমন্ত্রীর দফতরের কর্ম কর্তারা বলছেন, নতুন দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর প্রতি কর্তব্য এবং সেবা প্রতিফলিত হবে। এই নামের মাধ্যমে সরকারের একটাই বার্তা, জনগণের সেবা করা। উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম পরিবর্তন করে লোক কল্যাণ মার্গ রাখা হয়েছিল। এই নামের মাধ্যমে জনগণের কল্যাণের কথাই প্রকাশ পেয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…