খবর লাইভ : আপনিও জানলে অবাক হবেন। রাজ্যের মোট ২,২০৮টি বুথে একটিও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। তাই সন্দেহ হওয়ায় ওই বুথ গুলিতে নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। কারণ, এই বুথগুলিতে বিতরণ করা সমস্ত এনুমারেশন ফর্মই পূর্ণ অবস্থায় ফেরত এসেছে এবং রিপোর্ট অনুযায়ী, একটিও মৃত, ভুয়ো বা অচিহ্নিত ভোটার নেই। এমন অস্বাভাবিকভাবে ‘একেবারে পরিষ্কার’ তালিকা ইসি-র সন্দেহ বাড়িয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
সবচেয়ে বেশি সন্দেহজনক বুথ রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় ৭৬০টি, তারপরে পুরুলিয়ায় ২২৮, মুর্শিদাবাদে ২২৬টি। হাওড়ায় মোট ৯৪টি এবং কলকাতায় মাত্র ১টি বুথ এই তালিকায় রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৮ হাজারেরও বেশি বুথ, যা ২৯৪টি বিধানসভা কেন্দ্রজুড়ে বিস্তৃত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সব বুথগুলির ক্ষেত্রে কোনও মৃত ভোটার নেই, আবার নেই কোনও ডুপ্লিকেট বা অচিহ্নিত ভোটারও। এমন পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের রিপোর্ট চাওয়া হয়েছে। এই বুথগুলো এখন কমিশনের বিশেষ নজরে রয়েছে
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…