games Special News Special Reports

একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন রোহিত শর্মা

0
(0)

খবর লাইভ : অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। বহুদিন আগে অবসর নিয়েছেন টি২০ ফর্মাট থেকেও। তিনি রোহিত শর্মা। এবার তিনি ব্যাট হাতে করে ফেললেন এক বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন হিটম্যান। তিনি ছাপিয়ে গেলেন শাহিদ আফ্রিদিকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। নিজের ২৬৯ তম সিরিজে তিনি ভেঙে দিলেন শাহিদ আফ্রিদির রেকর্ড। এদিন তিনি মারেন পাঁচটি চার এবং তিনটি ছক্কা। তিন নম্বর ছক্কা মেরেই সেই বিশ্বরেকর্ড গড়েন রোহিত। তবে তার কয়েকটি বল পরেই আউট হয়ে যান। শাহিদ আফ্রিদি ৩৭২টি ইনিংস খেলে ছক্কা মেরেছিলেন ৩৫১টি। সেখানে আফ্রিদির থেকে ১০৩টি ম্যাচ কম খেলে রোহিত ছক্কা মেরেছেন ৩৫২টি।

সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত-আফ্রিদির পরে তৃতীয় স্থানে র‍্যেছেন, রয়েছেন ক্রিস গেইল ৩৩১টি ছক্কা (২৯৪টি ইনিংস)। চতুর্থ স্থানে রয়েছেন সনৎ জয়সূর্য। তাঁর ছক্কার সংখ্যা ২৭০টি (৪৩৩টি ইনিংস)। পঞ্চমস্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ছক্কার সংখ্যা ২২৯টি (২৯৭টি ইনিংস)।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *