International Special News Special Reports

তৃতীয় বিশ্ব থেকে আমেরিকায় অভিবাসন স্থায়ীভাবে বন্ধ, বিস্ফোরক ঘোষণা ট্রাম্পের

0
(0)

খবর লাইভ : হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর এক আফগান নাগরিকের গুলি বর্ষণের ঘটনার আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত ‘তৃতীয় বিশ্ব’-এর দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার এক যুগান্তকারী ঘোষণা করেছেন। তিনি এই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে মার্কিন অভিবাসন ব্যবস্থাকে ‘সম্পূর্ণরূপে পুনরুদ্ধার’ করার কথা উল্লেখ করেছেন।

‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্র অগ্রসর হলেও, তার দুর্বল অভিবাসন নীতি সেই অর্জনগুলি এবং অনেকের জীবনযাত্রার মানকে ক্ষয় করেছে। তিনি জানান, ‘জো বাইডেন’-এর আমলে ঘটা সমস্ত অবৈধ অভিবাসন অনুমোদন বাতিল করে দেবেন তিনি। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ভালোবাসতে অক্ষম’, এমন যে কাউকে অপসারণ করা হবে। যারা মার্কিন নাগরিক নন তাঁদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। যে অভিবাসীরা ‘অভ্যন্তরীণ শান্তি নষ্ট করবে’, তাঁদের নাগরিকত্ব বাতিল করা হতে পারে। কোনও বিদেশী নাগরিককে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তার ঝুঁকি বা পশ্চিমি সংস্কৃতির সঙ্গে বেমানান হিসেবে চিহ্নিত করা হলে, তাদের নির্বাসিত করা হবে।

ট্রাম্প জানান, অবৈধ ও বিঘ্ন সৃষ্টিকারী জনসংখ্যা কমানোই তাঁর মূল উদ্দেশ্য। এই বিষয়ে তাঁর বক্তব্য, কেবলমাত্র বিপরীত অভিবাসনই এই পরিস্থিতি সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে। অন্যান্য সকলের জন্য শুভ থ্যাঙ্কসগিভিং, তবে যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে এবং আমেরিকার আদর্শকে ধ্বংস করে। আপনারা এখানে বেশিদিন থাকবেন না।

প্রসঙ্গত, সম্প্রতি হোয়াইট হাউসের কাছে এক আফগান নাগরিক কর্তৃক ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনাটির পরই অভিবাসন নীতি নিয়ে এই বিতর্ক তীব্র হয়েছে। জানা যায়, অভিযুক্ত আফগান নাগরিক ২০২১ সালে আমেরিকায় এসেছিল। এই ঘটনাকে ট্রাম্প ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *