games Special News Special Reports

হারের দায় সবার, তবে প্রথম দায়িত্ব আমারই: গৌতম গম্ভীর

0
(0)

খবর লাইভ : চলতি বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে ইতিহাস গড়ে দিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। কলকাতায় প্রথম টেস্টে ৩০ রানে হার ও গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বড় ব্যবধানে পরাজয়। এই সিরিজ ভারতীয় টেস্ট ইতিহাসে সবথেকে বড় রানের ব্যবধানে হার।

ভারতীয় দলের নতুন প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছেন হেড-কোচ গৌতম গম্ভীর। এই বৃহৎ ব্যর্থতার পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর বললেন, এই পরাজয়ের দায় সবার। কিন্তু সবার আগে আমি। তবে গম্ভীর শুধু দায় বণ্টন করলেন না, তিনি দলকে সময় ও ধৈর্যও দাবি করলেন। এই দল এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ ক্রিকেটাররা শিখছে, ওদের সময় দিতে হবে, গম্ভীর জানালেন।

একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিলেন, চলতি বছরই ভারত জয় করেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ এবং ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ২-২ ড্র করেছিল। তার মতে, তাঁর কোচিংয়ে দল সাফল্য দেখেছে, এখন শুধু সময় ও স্থিরতা দরকার।

গম্ভীর যখন দায় নিচ্ছেন, অন্যরা তখন সমালোচনায় ব্যস্ত। তারা মন্তব্য করছেন, দলের হাতে অভিজ্ঞতার ঘাটতি, প্রান্তিক সিদ্ধান্ত, পিচ নির্বাচন ও মানসিক চাপসহ অনেক গঠনগত ভুল হয়েছে।

শেষ পর্যন্ত গম্ভীর বললেন, আমি এখানে কোনও অজুহাত দিতে আসিনি। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কেউ না পারে, বিসিসিআই সিদ্ধান্ত নিক।

এই সিরিজের পর, ভারতীয় টেস্ট-ক্রিকেট বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে। দলকে নতুন করে সাজাতে হলে অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়, স্থির প্রস্তুতি, এবং মানসিক দৃঢ়তা দরকার। গম্ভীর জানালেন, হারের  দায়ে কখনও একক কোনও ব্যাক্তিকে অভিযুক্ত করবেন না। কারণ, হার হয় ১১ জনের।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *