কারো দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না, সদর্পে ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

খবর লাইভ : সাম্প্রতিক সময়ে নিজের নাম নিয়ে ঘনিয়ে ওঠা গুঞ্জনের প্রশ্নকে সরাসরি ছক্কা মেরে মাঠের বাইরে করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সাড়ে তিন বছরের ‘সম্পর্কের গুঞ্জন’ কাটিয়ে তিনি ঘোষণা করলেন যে, অর্পিতা মুখোপাধ্যায় তার বান্ধবী। তার সাফ কথা, কারো দুই স্ত্রী থাকতে পারে, আমার তো বউই নেই। তা বলে কি আমার বান্ধবী থাকতে পারে না?  “সদর্পে বলছি, আমার বউ নেই, একজন বান্ধবী থাকতে পারে না! বাহ্, এ কী?”

আসলে পার্থ এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সব আলোচনা বন্ধ করতে। তিনি উল্লেখ করেছেন, “লোকের দুই বউ থাকতে পারে, আর আমার একজন বান্ধবী থাকতে পারে না?” তিনি জানান, বান্ধবী অর্পিতা তার ওই একজন এবং এতে কোনো সমস্যা নেই।

বিষয়টি তখন আলোচনায় আসে যখন নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত এক মামলায় তদন্তকারীরা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার করেন কোটি কোটি টাকা ও সোনা-গয়না। এই ঘটনায় দু’জনের মধ্যে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং অবশেষে পার্থ পরিষ্কার করে ঘোষণা করলেন তাদের অবস্থান, বান্ধবীর অবস্থান।

তিনি আরও বলেছেন, “ভুরিভুরি টাকা আমার থেকে, আমার বাড়ি থেকে তো পায়নি? বান্ধবী তো আমার ওই তাতে অসুবিধার কী আছে?” পাশাপাশি তিনি অন্যদের বক্তব্য নিয়েও বলেছেন, “দলে অনেককে খুঁজে পাবেন … যারা খবর রাখেন না … যদিও সিরিয়াল-সিনেমা আর আর্টিস্টদের বদল-রদবদলের খোঁজ রাখেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago