শুধুই বন্ধুত্ব,পার্থর স্বীকারোক্তিতে সিলমোহর অর্পিতার

খবর লাইভ : তিন বছর তিন মাসের কারাবাস শেষে বাড়ি ফিরেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রকাশ্যে জানালেন, “অর্পিতা আমার বান্ধবী, পারিবারিক বান্ধবী।” আর সেই বক্তব্যে সায় দিলেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়-ও। তাঁর স্পষ্ট মন্তব্য, “বান্ধবী থাকা অপরাধ নয়, এটা পরকীয়া নয়।”

পার্থর বক্তব্য প্রকাশ্যে আসতেই যোগাযোগ করা হয় অর্পিতার সঙ্গে। তিনি বলেন, “যদি উনি আমাকে বান্ধবী ভাবেন, আমি বন্ধু বলেই মানি। উনি তো আমার বন্ধুই। এতে দোষের কিছু দেখি না। এটা কোনও প্রেম বা পরকীয়া নয়। বন্ধুত্ব থাকা অন্যায় নয়।”

তবে শুধুই বন্ধুত্ব, না বন্ধুত্বের চেয়েও বেশি কিছু— সেই প্রশ্নের জবাব দিতে অনিচ্ছুক অর্পিতা। জানিয়েছেন, জেল থেকে ফেরার পর পার্থর সঙ্গে এখনও তাঁর কোনও যোগাযোগ হয়নি। ভবিষ্যতে কথা বলবেন কি না, সে সিদ্ধান্তও অনিশ্চিত।

২০২২ সালে অর্পিতার দক্ষিণ কলকাতা ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে ইডি  উদ্ধার করেছিল প্রায় ৫০ কোটি টাকার নগদ অর্থ। এর পরই গ্রেফতার হন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ কারাবাসের পর মঙ্গলবার মুক্তি পান পার্থ।

এই ঘটনায় বারবার নিজের নির্দোষতার দাবি করেছেন তিনি। বুধবারও বলেন, “আমার বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি। বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। তাই বান্ধবীই তার জবাব দেবে।” এর জবাবে অর্পিতার বক্তব্য, “আমি কোনও ভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নই। মামলা বিচারাধীন, আদালতের উপর আমার পূর্ণ আস্থা আছে।”

দীর্ঘ দুই বছর চার মাসের জেলজীবনের স্মৃতি আজও ভুলতে পারেননি অর্পিতা। বলেন, “আমাকে সকালে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। কেউ প্রশ্ন তোলেনি। আমি কোনও অপরাধ করিনি, তবু সমাজ ও সংবাদমাধ্যম আমাকে অপমান করেছে।” তবে তিনি কোনও রাগ বা প্রতিশোধের ভাষা ব্যবহার করতে চাননি। বলেন, “সময়ের অপেক্ষা করছি। সত্য একদিন নিজেই প্রকাশ পাবে।”

পার্থ কি রাজনীতিতে ফিরবেন? প্রশ্নের জবাবে অর্পিতা বলেন,“ওঁর রাজনীতি দেখে আমি বন্ধুত্ব করিনি। আমি রাজনীতির মানুষ নই। আমাকে কি কখনও ২১ জুলাইয়ের মঞ্চে বা রাজনৈতিক সভায় দেখেছেন? বন্ধুত্ব রাজনীতির বাইরে।” তিনি আরও যোগ করেন, “ওঁকে এখন অনেক কিছু প্রমাণ করতে হবে। মানুষকে আবার বিশ্বাস করাতে হবে।”

অর্পিতাকে নিয়ে বিতর্কে পার্থর সাফ কথা, “আমার স্ত্রী প্রয়াত। কোনও মহিলা যদি পারিবারিক বন্ধুত্ব করতে চান, তাতে আপত্তি কোথায়? অর্পিতা অভিনেত্রী। ওঁকে যে ভাবে অসম্মান করা হয়েছে, তা অন্যায়।”

অর্পিতা স্পষ্ট বলেন, “আমার বয়স কম, উনি জীবনে অনেক দেখেছেন। সত্য কী, সেটা উনি জানেন। উনি অসুস্থ মানুষ, এখন ওঁর পাশে থাকা দরকার।”
<span;>তাঁর দাবি, সমাজ ও সংবাদমাধ্যম তাদের সম্পর্ক নিয়ে “অতিরঞ্জিত গল্প বানিয়েছে”। তবে নিজের অবস্থান নিয়ে তিনি স্থির— “আমি যা ছিলাম, তাই আছি। সময়ই সব প্রমাণ দেবে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago