খবর লাইভ : নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। মরশুমে প্রথমবারের জন্যে সিঙ্গল ডিজিটে নেমে এসেছে দার্জিলিংয়ের তাপমাত্রা। বুধবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল কলকাতা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর?।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা ঠান্ডা ও শুকনো বাতাসের প্রভাবে ইতিমধ্যে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যভারতের তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছে। আবহবিদরা মনে করছেন, ঠান্ডা হাওয়ার ওই প্রবাহ কয়েকদিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এসে পৌঁছোবে। এরপর রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় অতি দ্রুত তাপমাত্রা কমবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…