Special News Special Reports State

এরাজ্যে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : এরাজ্যে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি।

রবিবার বর্ধমানে শুভেন্দুকে বলতে শোনা যায়, “রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল। আমি খারাপ এম-কে ছাড়লাম, ভাল এম-এর কাছে যাচ্ছি। খারাপ এম-এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এম-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাল এম-এর নাম রতন টাটা বলে গিয়েছেন, নরেন্দ্র মোদি।”

রতন টাটার যে মন্তব্যকে উদ্ধৃত করেছেন শুভেন্দু, হুগলির সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তা বলতে শোনা গিয়েছিল প্রয়াত শিল্পপতিকে। তাঁর বক্তব্য ছিল, “বলেছিলাম, মাথায় ঠেকালেও যাব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগার টিপে দিলেন।” “ব্যাড এম ছেড়ে গুড এম”-কে বেছে নেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গই এদিন টানেন শুভেন্দু।

তিনি  বলেন, “বিজেপি-কে আনুন, আমরা টাটা-কে পশ্চিমবঙ্গে আনব। ওএমআর ওএমআর শিটে চাকরি হবে। ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮ লক্ষ কোটি টাকা ঋণ। দায়ী তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, ভোট পরবর্তী হিংসায় নাম আছে। আর একটা কর্মীর গায়ে হাত দেবেন। তার পর ওই বুথে এসে দেখা করব আমি। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের রাজধানী বর্ধমান। কোনও উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরির দায়ে মুম্বই পুলিশের নোটিস পায়। তৃণমূল মানে…! চোর ধরো…জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও…।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *