খবর লাইভ : শুক্রবার রাতে ঘোষণা হয়েছে এসএসসি-র একাদশ এবং দ্বাদশের ফলাফল । কিন্তু গতকাল থেকে এখনও পর্যন্ত পরীক্ষার ফল দেখতে পাচ্ছেন না পরীক্ষার্থীরা। সমস্যা সমাধানে শনিবার নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন। সাইটটি হল wbsschelpdesk.com।
<span;>শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ এসএসসি-র একাদশ এবং দ্বাদশের ফল প্রকাশ হয়। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করে কমিশন। westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা গতকাল এ কথাই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি জানানো হয়েছিল কবে নাগাদ নথি যাচাই করা হবে। সেই মতো গতকাল রাত থেকেই রেজাল্ট দেখা শুরু করেন পরীক্ষার্থীরা। কিন্তু সারারাত জেগেও রেজাল্ট দেখতে পাচ্ছিলেন না কেউই।
পরীক্ষার্থীদের সুবিধের জন্য এদিন নতুন ওয়েবসাইট খোলে কমিশন। কিন্তু নতুন ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক পরীক্ষার্থীরা। ‘যোগ্য’ চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, ‘শুক্রবার রাত থেকেই এই সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত হাতেগোনা কয়েক জন ফল দেখতে পেরেছেন। বিকল্প হিসাবে যে হেল্পডেক্স ওয়েবসাইট দেওয়া হয়েছে সেটিও বিকল হয়ে গিয়েছে।’
এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও হেল্পডেস্ক হিসাবে একটি ওয়েবসাইট প্রকাশ করেছি। এছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে দেখা যাবে।’
দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম। ৯৩ শতাংশ পরীক্ষায় বসেছিলেন। ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। দেখার চাকরিহারা চাকরিপ্রার্থীদের কতজন এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…