খবর লাইভ : রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। এর মধ্যেই অবশেষে অনলাইনে পাওয়া যাচ্ছে ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম। গত ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু করেছিলেন। তবে শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যবস্থা চালু করা যায়নি বলে জানায় নির্বাচন কমিশন। অবশেষে সেই ফর্ম এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।
ভোটারদের নিজে হাতে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। যারা কাজের সূত্রে রাজ্যের বাইরে রয়েছেন বা বিএলওর কাছ থেকে ফর্ম পাননি, তারা অনলাইনে এই ফর্ম পূরণ করতে পারবেন। ফর্মটি পাওয়া যাবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে — https://voters.eci.gov.in/।
সাইটে লগইন করার পর (প্রয়োজনে নতুন করে সাইন আপ করতে হবে), রাজ্যের নাম এবং নিজের এপিক নম্বর দিতে হবে। তারপরই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তবে যদি এপিক নম্বর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে না। এই ক্ষেত্রে কমিশন একটি বিশেষ সুযোগ দিয়েছে মোবাইল নম্বরকে এপিক নম্বরের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলে ভোটাররা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের বাইরে কর্মরত বা বাস করা ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে মোবাইল নম্বর ও এপিক নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি তা না থাকে, তাহলে ৮-নম্বর ফর্ম পূরণ করতে হবে। কমিশনের ওয়েবসাইটেই এই ব্যবস্থাও চালু রয়েছে। ধাপে ধাপে নির্দেশনা মেনে অনলাইনে ফর্ম জমা দেওয়া যাবে।
এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে আতঙ্কে মৃত্যুর খবরও উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অনেকেই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ভয় পাচ্ছেন তাঁদের নাম বাদ যেতে পারে।
রাজ্যজুড়ে এই প্রক্রিয়া চললেও প্রশাসন জানিয়েছে, ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রয়োজনীয় নথি জমা দিলে এবং নিয়ম মেনে ফর্ম পূরণ করলে কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…