খবর লাইভ : বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের। ২২ ডিসেম্বর নতুন দল, জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবীর বলেন, ‘নতুন দলের চেয়ারম্যান আমি, আগেই ঘোষণা করে দিলাম। অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে ২২ ডিসেম্বর। মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুরের নেতারাও থাকবেন দলে। হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে ৫০ হাজার লোক নিয়ে জনসভা করব। এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই’।
সম্প্রতি ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিকে পঞ্চাশে নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। নাম না করে সেই প্রসঙ্গ টেনেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেসে দাম্ভিকতার সঙ্গে বলছেন, বিজেপিকে ৫০ এ নামিয়ে আনবো! তিরিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন ৩৬ সাল পর্যন্ত! এই দাম্ভিকতা বুদ্ধবাবুও দেখিয়েছিলেন
এর আগেও বারবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার জন্য় তাঁকে সতর্ক করা হয়েছে, শোকজের মুখে পড়েছেন। কিন্তু, এবার ফের মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন হুমায়ুন আছেন হুমায়ুনেই।
আগামী ২২ ডিসেম্বর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করানোর কথাও ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ওইদিন বহরমপুরের টেক্সটাইল মোড়ে বিশাল জনসভা করবেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর বলেন, “গোটা রাজ্য থেকে লোক আসবে বহরমপুরে। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বহরমপুরে সমাবেশ হবে। হাওড়া, হুগলি-সহ একাধিক জেলার বাসিন্দাদের পদ দেওয়া হবে। আমি রাজনীতি দীর্ঘদিন ধরে করছি। আমি যখন রাজনীতি করতে নামছি, তখন মনে রাখবেন ট্রফি জিততে নামছি। ট্রফি জিততে গেলে নাইজেরিয়ান প্লেয়ার আনতে হয়। আমাকেও আনতে হচ্ছে।” আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। ওই ভোটে তিনি মুর্শিদাবাদের রেজিনগর থেকে লড়বেন বলেও জানান। তিনি বলেন, “আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব। রবিউল আলমকে ৩০ হাজারের বেশি ভোটে হারাব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…