খবর লাইভ : নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত্যের প্রভাব কাটতেই ফের হিমেল হাওয়ার আনাগোনা শুরু। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা নামতে শুরু করবে। শহর থেকে জেলা — সর্বত্রই এবার মিলবে শীতের আমেজ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই পারদ নামার ইঙ্গিত মিলছে। আগামী কয়েক দিনে রাতের দিকে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি — পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে রাতের পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে নামতে পারে।
ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। ফলে, দক্ষিণবঙ্গেও শীতের ছোঁয়া আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দপ্তরের কর্তারা।
এখনও পর্যন্ত শহরে তেমন শীতের আমেজ মেলেনি। তবে আগামী সপ্তাহ থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট।
দার্জিলিংয়ে তাপমাত্রা ১০ ডিগ্রি, আর কালিম্পংয়ে প্রায় ১২ ডিগ্রি ছুঁয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের দিকে পারদ নামবে। যদিও আপাতত ‘হারকাঁপানো’ ঠান্ডা নেই, তবে আগামী সপ্তাহে ঠান্ডার পরশ আরও জোরালো হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…