খবর লাইভ : পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। মঙ্গলবার থেকে (৪ নভেম্বর ২০২৫) থেকে রাজ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাইয়ের বিশেষ কর্মসূচি।
কী হচ্ছে
• বুথ-লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন এবং বর্তমান ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের শেষ সংশোধিত তালিকার তথ্য মিলিয়ে যাচাই করছেন।
• যাদের তথ্য ২০০২ সালের তালিকার সঙ্গে পুরাতন ভাবে যুক্ত রয়েছে, তাঁদের জন্য শুধু ফর্ম পূরণ করলেই হবে। কিন্তু যাদের তথ্য মিলছে না, তাঁদের ক্ষেত্রে নথি যাচাই করাতে হবে।
• অনলাইনে ফর্ম পূরণের সুবিধা রয়েছে কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য, তবে প্রযুক্তিগত কারণে তা এখনও চালু হয়নি।
ম্যাপিংয়ের অগ্রগতি
তথ্য অনুযায়ী, ইতিমধ্যে দুই কোটি ৪৫ লাখ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্য পুরনো তালিকার সঙ্গে মিলেছে, যা মোটের তুলনায় প্রায় ৩২.০৬ শতাংশ।
সময়সীমা ও পরবর্তী ধাপ
• বাড়ি বাড়ি ফর্ম বিতরণ এবং যাচাই অভিযান চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
• এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর।
• অভিযোগ গ্রহণ এবং খতিয়ে দেখা হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত।
• চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
রাজনৈতিক প্রেক্ষাপট
এসআইআর-কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছে ।মঙ্গলবার দুপুরে কলকাতার রেড রোড থেকে মিছিল হবে।
এই উদ্যোগের লক্ষ্য আগের তালিকা ও বর্তমান তালিকার তথ্য মিলিয়ে একটি সুষ্ঠু ও আপডেটেড ভোটার তালিকা তৈরি করা। তবে সময়সাপেক্ষ প্রযুক্তিগত বাধা ও রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে এই প্রক্রিয়া এগোচ্ছে।
কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যে ৪১৮০০ বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর নাম নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে সিইও দফতর। প্রসঙ্গত, রাজ্যে বুথের সংখ্যা ৯৪ হাজারের বেশি। প্রধান যুযুধান দুই দল তৃণমূল এবং বিজেপি সব বুথে বিএলএ-দের নাম নথিভুক্ত করলে তা ১ লক্ষ ৮০ হাজার ছাপিয়ে যাওয়ার কথা। কিন্তু মাত্র ৪১৮০০ বিএলএ-র নাম নথিভুক্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…