নভেম্বর মাসের শুরুতেই বঙ্গে পারদ পতন শুরু

খবর লাইভ : এই নভেম্বর মাসের শুরুতে বঙ্গে পারদ পতন শুরু। সকালের দিকে শহর থেকে জেলা, হালকা শীতের আমেজ মিলছে। তবে এরই মধ্যে ফের চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাকাপাকিভাবে  শীতের কামড় মিলবে কবে থেকে? আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ মিলতে শুরু করেছে। একই পরিস্থিতির পরশ মিলছে সন্ধ্যে নামলেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। যদিও আবহাওয়া শুষ্ক হবে এবং আর্দ্রতার পরিমাণ কমবে।

হাওয়া অফিস জানিয়েছে, এরই মধ্যে ফের একবার সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হতে পারে। বঙ্গোপসাগরের আরও একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

গতকালের পর আজ মঙ্গলবারেও কলকাতার আকাশ পরিষ্কার। সকালের দিকে একেবারে মনোরম আবহাওয়া তিলোত্তমা মহানগরীতে। বেলা বাড়লেও রোদ ঝলমলে আকাশ দিনভর থাকবে শহর কলকাতায়। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ভীষণভাবে। ইতিমধ্যেই রাতের দিকে দার্জিলিং কালিম্পঙের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১২-১৩ ডিগ্রির ঘরে।

মোটামুটি ভাবে নভেম্বর মাসের শুরু থেকে শীতের একটা আমেজ মিলতে শুরু করে। এবারও নভেম্বরের শুরু সপ্তাহ থেকেই ঠান্ডার পরশ মিলতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং একটু একটু করে এবার পারদ নামার সময়।আবহাওয়াবিদরা বলছেন আপাতত দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago