সাত বছর পর ঘাসফুলে ঘরওয়াপসি হল মমতার স্নেহের কাননের

খবর লাইভ : শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস বলেন, দলে ফেরার আবেদন জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরছেন।সাংবাদিক সম্মেলন শেষের পর অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করবেন শোভন-বৈশাখী।’

শোভন চট্টোপাধ্য়ায় বলেন, ‘আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।
আগামী দিনে যে দায়িত্ব দেবেন, আমি পালন করব। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব না। আমার ঘরকে আরও বেশি করে সময় দিয়ে শক্তিশালী করব।’

সাংবাদিক বৈঠক করে শোভন আনুষ্ঠানিকভাবে ঘাসফুলে ফিরেছেন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। ছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এদিনই তাঁরা কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। শোভন জানিয়েছেন, দল তাঁকে যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

গত সেপ্টেম্বর মাসে অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন-বৈশাখীর। তখন থেকেই জল্পনা শুরু হয় যে শোভন তৃণমূলে ফিরতে পারেন। এরপর অক্টোবরে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। তাৎপর্যপূর্ণভাবে পরদিনই শোভনকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের (এনকেডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। এরপর এদিন শোভন-বৈশাখী বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনে পৌঁছে যান। সেখানে সাংবাদিক বৈঠক করে শোভন দলে ফেরার কথা জানান।

২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন। ২০২১ সালের আগে দিল্লিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে। কিন্তু পদ্মশিবিরে বেশি দিন থাকতে পারেননি শোভন। মাঝে শোনা গিয়েছিল, তৃণমূলে ফিরতে পারেন তিনি। যদিও বাস্তবে তা হয়নি। অবশেষে সাত বছর পর ঘাসফুলে ঘরওয়াপসি হল মমতার স্নেহের ‘কানন’-এর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago