আজ আবারও রাত দখল,’রাতভর’ মশাল মিছিলে প্রতিবাদ

খবর  লাইভ : আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বর্ষপূর্তিতে ফের পথে নামছে শহর। ১৪ আগস্ট রাতভর কলকাতা ও শহরতলীতে আয়োজিত হতে চলেছে ‘রাত দখল’ প্রতিবাদ কর্মসূচি।

গত বছর ১৪ অগস্ট মধ্যরাতে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন। সেই ঘটনার বর্ষপূর্তিতে এ বছরও কলকাতার একাধিক প্রান্তে মোমবাতি মিছিল, নাটক, গান, পথ নাটকের মাধ্যমে নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে হবে এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

‘রাত দখল ঐক্য মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১৫ আগস্ট ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে হবে জমায়েত। মঞ্চের আহ্বায়ক শতাব্দী দাস বলেন, আমরা আবারও রাস্তায় নামব, মেয়েদের অধিকার রক্ষার দাবি জানাতে। আমাদের প্রিয় অভয়ার হত্যার ন্যায়বিচার চাই। গান, নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব আমাদের বার্তা।

যৌথ চিকিৎসক মঞ্চের আহ্বায়ক পুন্যব্রত গুণ জানিয়েছেন, কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাতভর মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ধর্ষণ ও খুন হতে হয়, তরুণী চিকিৎসককে। সেই নারকীয় ঘটনার প্রতিবাদেই গত এই ১৪ আগস্ট আয়োজন করা হয়েছিল ‘রাত দখল’ আন্দোলন। এ বছর তার বর্ষপূর্তিতে ফের পথে নামতে চলেছে  বাংলা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago