খবর লাইভ : বিহারে ভোটার তালিকা থেকে বাতিল হওয়া নাম তুলতে আধার কার্ডকেও নথি হিসেবে ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে আধার কার্ডকেও স্বীকৃত নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। যদিও ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসেবে ১১ টি নথির কথা বললেও আধার কার্ডকে স্বীকৃতি দিতে চায়নি নির্বাচন কমিশন। তারা জানায়, আধার কার্ড পরিচিতির প্রমাণ হলেও নাগরিকত্বের নয়। প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও নির্বাচন কমিশনের সঙ্গে একমত হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবারের শুনানির পর সুপ্রিম কোর্ট আধারকে ১২ নম্বর নথি হিসেবে গ্রহণ করতে বলেছে।
বিচারপতি বাগচী এদিন বলেন, ‘আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃত। সে ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?’ শীর্ষ আদালত জানিয়েছে, কোনও রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকেরা। তবে এটা এখনও স্পষ্ট নয়, অন্যান্য রাজ্যেও বিশেষ নিবিড় সংশোধনী করার সময় আধার কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়া হবে কিনা। তবে নির্বাচনমুখি বিহারে আধারকার্ডকে নথি হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিরোধীরা অনেকটাই স্বস্তিতে।
এদিন অন্তর্বর্তীকালীন নির্দেশে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বিহারে বাতিল হওয়া ৬৫ লক্ষের নামের তালিকা সর্বসমক্ষে প্রকাশ করার নির্দেশ দেন। পাশাপাশি কেন তাঁদের নাম বাতিল করা হল তাও জানিয়ে দিতে বলেন। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল সর্বসমক্ষে তালিকা প্রকাশ করতে তাঁরা আইনত বাধ্য নন। তবে ভোটারদের কে ব্যক্তিগতভাবে নোটিশ দিয়ে নাম বাতিলের কথা ও কারণ জানিয়ে দেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…