খবর লাইভ : একদিকে যখন এসআইআর নিয়ে উত্তাল দেশ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন বাতিলের বিরোধী সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করছেন ঠিক তখনই বিরোধী নেতাদের একাধিক আসনে ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলল বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দাবি করেন, রাহুল গান্ধীর রায়বেরেলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার, অখিলেশ যাদবের কন্নৌজ সহ একাধিক আসনে “ভোট চুরি”র ঘটনা ঘটেছে।
অনুরাগ ঠাকুরের অভিযোগ, ভোটার তালিকায় রয়েছে বিপুল সংখ্যক নকল ভোটার, ভুয়ো ঠিকানা, একাধিক পরিচয়। তিনি জানান, রায়বেরেলিতে প্রায় ২.৯৯ লক্ষ, ডায়মন্ড হারবারে ২.৬৯ লক্ষ, কন্নৌজে ২.৫১ লক্ষ, মইনপুরী ২.৫৫ লক্ষ, ওয়ায়ানাডে ৯৩,৪৯৯ এবং তামিলনাড়ুর কোলাথুরে প্রায় ১৯,৭৭৬ সন্দেহভাজন ভোটার রয়েছে।
ডায়মন্ড হারবারে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধির অভিযোগ তুলে অনুরাগ ঠাকুর বুধবার দাবি করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারের ৩০১টি বুথে ভোটারের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। শুধু তাই নয়, ফলতায় ভোটার বৃদ্ধি ১৭ শতাংশ, বিষ্ণুপুরে ৫২ শতাংশ, মহেশতলায় ৮৯ শতাংশ এবং বজবজে ৩২ শতাংশ। ঠাকুরের কটাক্ষ, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু দেখুন ডায়মন্ড হারবারে কী হচ্ছে। ওখানে তো আপনার সরকার, সরকারি কর্মীরাও আপনার সরকারের অধীনে কাজ করছেন। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ২,৫৯,৭৭৯ জন সন্দেহভাজন ভোটার রয়েছেন। তাঁর দাবি, এই সন্দেহভাজন ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাহুল গান্ধীর বিজেপি–নির্বাচন কমিশন যোগসাজশের অভিযোগের প্রেক্ষিপ্তে এদিন পাল্টা জবাবও দেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “কংগ্রেসের শাসনকালেই নির্বাচন কমিশন ‘দখল’ করা হয়েছিল।” এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নবীন চাওলা ও এম এস গিলের উদাহরণ টেনে ঠাকুরের মন্তব্য, অবসর গ্রহণের পর এম এস গিলকে কংগ্রেস রাজ্যসভায় পাঠায় এবং মনমোহন সিং সরকারের মন্ত্রী করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…