খবর লাইভ : বুধবার প্রকাশিত হল আইসিসি-র আপডেটেড র্যাঙ্কিং তালিকা। এই সপ্তাহে নজর কাড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস। র্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ১৫-২০ ধাপ ওঠা-নামার ঘটনা নতুন নয়। কিন্তু যদি কেউ এক লাফে ৮০ ধাপ এগিয়ে আসেন, তা নজর কাড়তে বাধ্য। সেটাই করে দেখিয়েছেন ‘বেবি এবি’। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করার ফলে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম ২৫-এর মধ্যে জায়গা করে নিলেন তিনি। অথচ এতদিন তিনি ছিলেন না প্রথম ১০০ জনের মধ্যেও। কী ভাবে এটা সম্ভব হলো?
পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এতদিন ১০১ নম্বরে ছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ বলে ১২৫ রান করে। তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৮টি ছক্কা, স্ট্রাইক রেট প্রায় ২২৪।
এর ফলে একাধিক রেকর্ড গড়েছেন ব্রেভিস। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শুধু তাই নয়, প্রোটিয়াদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি। এই পারফরম্যান্সের পরে ২১ নম্বরে উঠে এসেছেন ব্রেভিস। অস্ট্রেলিয়ার টিম ডেভিডও ছয় ধাপ এগিয়ে রয়েছেন দশম স্থানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…