খবর লাইভ : বুধবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা সল্টলেকে। কেষ্টপুর ও সল্টলেকের মাঝের ৮ নম্বর ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেলিংয়ে ধাক্কা মারে চার চাকা গাড়ি। কোনওভাবে তার মাঝে আটকে পড়েন বাইক-সহ এক যুবক। রেলিংয়ে ধাক্কা মারার পরেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। গাড়িটির আরোহীদের বার করা গেলেও ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। তিনি এক ডেলিভারি সংস্থার কর্মী ছিলেন বলে প্রতক্ষ্যদর্শীদের দাবি। স্থানীয়দের অভিযোগ, দমকলের ইঞ্জিন অনেক দেরিতে আসে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
জানা গিয়েছে, ৮ নম্বর ফুটব্রিজের কাছে প্রথমে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময়ে ওই রাস্তা দিয়েই বাইক চালিয়ে যাচ্ছিলেন সেই ডেলিভারি বয়। ওই গাড়ির ধাক্কায় তিনিও রেলিংয়ের মাঝে আটকে পড়েন। গাড়ির যাত্রীদের উদ্ধার করা গেলেও বাইক আরোহীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। গাড়ির আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর। ডিসিপি বিধাননগর অনীশ সরকার জানান, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জখম চার জনের হাসপাতালে চিকিৎসা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…