খবর লাইভ : আজ ১০ আগস্ট, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা উদ্বোধন করা হয়েছে। নতুন ১২ কামরার এই ট্রেন দমদম স্টেশন দিয়ে যাত্রা শুরু করে, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার উঠেছিলেন ।
তিনি উপস্থিতি হওয়া মাত্র দমদম স্টেশন চত্বর উত্তেজনায় ফেটে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন, আর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ ও কলকাতা পুলিশ পৌঁছান, তবে তাৎক্ষণিক শান্তি আনা কঠিন হয়।
নতুন ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে:
শিয়ালদা থেকে দমদম ৩৫ টাকা
শিয়ালদহ থেকে ব্যারাকপুর ৬০ টাকা
শিয়ালদহ থেকে নৈহাটি ৯০ টাকা
শিয়ালদহ থেকে রানাঘাট ১২০ টাকা
রবিবার দমদম স্টেশনে এসি লোকাল থেকে নামতেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের উদ্দেশে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। তার জেরে স্টেশনের বাইরে উত্তেজনা ছড়ায়। বিজেপি পালটা অভিযোগ করে যে স্টেশনের বাইরে জমায়েত করা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ গ্রহণ করে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…