খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দলের দাপট এখন শুধুমাত্র অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভরশীল নয়, রিজার্ভ বেঞ্চের প্রতিভার ঝলকও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে যথেষ্ট। এমনই এক উদাহরণ হয়ে উঠেছেন ২৪ বছর বয়সি অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ রেখে এবার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন এই পাঞ্জাবি তরুণ।
বহু বছর ধরে ভারতীয় ব্যাটারদের মধ্যে এই তালিকার শীর্ষস্থান দখল করে ছিলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। এবার সেই তালিকায় যোগ হল নতুন নাম অভিষেক শর্মা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর পর থেকে একটানা এক বছর এই তালিকার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে না খেলায় র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। সেই সুযোগেই প্রথম স্থান দখল করেন অভিষেক, বর্তমানে যার রেটিং পয়েন্ট ৮২৯। হেড রয়েছেন দ্বিতীয় স্থানে, ৮১৪ পয়েন্ট নিয়ে।
শীর্ষ দশে আরও দু’জন ভারতীয় রয়েছেন।তৃতীয় স্থানে তিলক বর্মা এবং ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন অভিষেক। করেছেন একটি শতরান ও দুটি অর্ধশতরান। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংসটি তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। এটি ভারতীয় ক্রিকেটারের করা সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর হিসেবেও রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।
ভারতের ক্রিকেট দলে তরুণদের উত্থান এখন শুধু ভবিষ্যতের আশা নয়, বর্তমানের বাস্তবতা। অভিষেক শর্মার এই অর্জন তারই প্রমাণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…