খবর লাইভ : ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ বাতিল হয়ে গেল। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এর ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে গেল।
গ্রুপ পর্বেও একই কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের মতো ভারতীয় কিংবদন্তিরা। এবার সেমিফাইনালেও সেই অবস্থান বজায় থাকল।
ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসবাদকে কোনওভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠে নামা মানেই সেই বার্তাকে দুর্বল করে দেওয়া। এক ভারতীয় স্পনসর সংস্থাও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজেদের টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে। সংস্থার কর্ণধার নিশান্ত পিট্টি বলেন, সন্ত্রাস এবং খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে ম্যাচ হলে আমরা তার অংশ হব না।
ডব্লিউসিএলে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠে, অন্যদিকে পাকিস্তান চারটি ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে শেষ করে। কিন্তু ভারতের বয়কটের কারণে সেই সেমিফাইনাল বাতিল হয়ে যায় এবং পাকিস্তানকে ফাইনালে জায়গা করে দেওয়া হয়।
এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা শহিদ আফ্রিদি। তিনি বলেন, খেলা দেশগুলোর মধ্যে দূরত্ব কমানোর সেতুবন্ধন। রাজনীতি যদি খেলার ভিতর ঢুকে পড়ে, তাহলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। কিন্তু কিছু করার নেই, একটা পচা ডিম সব নষ্ট করে দিচ্ছে।
ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা, জাতীয় স্বার্থই সবার আগে। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে না নামার এই পদক্ষেপকে একাধিক মহল স্বাগত জানালেও, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…