ফের নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজ্য জুড়ে সতর্কতা জারি

খবর লাইভ : কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে বিভিন্ন নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত জটিলতা তৈরি করছে। যার কারণে এই জুলাইতে পাঁচটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে, আর ষষ্ঠটি বৃহস্পতিবার–শুক্রবারের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে জন্ম নিয়ে নিয়েছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে ওড়িশা-বাংলার দিকে। বস্তুত, দক্ষিণ চিন সাগরে ঘূর্ণিঝড় উইফা ছিল। তারপর ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ডে ঢোকার পর এর শক্তি কমে যায়। ঘর্ণঝড় থেকে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়। আগেই একটি নিম্নচাপ ছিল বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণাবর্ত এসেও পড়ে সাগরে। দুয়ে মিলে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি করে। তারই প্রভাব পড়ছে বাংলায়।

আগামী ২৪–২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কলকাতা শহরে  যানজট ও জলজমে হয়রানি বাড়ার আশঙ্কা রয়েছে, তাই আবহাওয়াবিদ ও প্রশাসন কয়েক দফা সতর্কতা জারি করেছে ।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায়। আর অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামিকাল, শুক্রবার পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে অতিভারী বৃষ্টি।শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

প্রশাসনিক পরামর্শ

১. লোকাল ও জেলা প্রশাসনের সতর্কতা মেনে চলুন। স্থানীয় প্রশাসন ও হাওয়া দফতরের নির্দেশে অবশ্যই নজর  রাখুন।

২. জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন। নিম্নাংশ এলাকা বিশেষ করে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করুন।

৩. বর্ষার ছাতা, রেইনকোট ও জলরোধী জুতো সঙ্গে রাখুন। গাড়ি ও বাইক চালানো হলে সাবধানে যান।

৪. সমুদ্রসীমান্ত এলাকায় মাছধরার নিষেধাজ্ঞা মেনে চলুন, বিশেষ করে বঙ্গোপসাগরের উপকূলে। কারণ, ঢেউ ও বাতাসে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ।

চলতি বর্ষার মরসুমে ভারী বর্ষণ পর্যাপ্ত, কারণ ৬টি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে। আগামী ২–৩ দিনের মধ্যে, বিশেষ করে ২৪–২৮ জুলাই, জলাবদ্ধতা ও বৃষ্টিপাতের ঝুঁকি সর্বাধিক হবে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago