উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

খবর লাইভ : রাজ্যে ফের সক্রিয় বর্ষা। একদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গেও বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে আগামী কয়েকদিনে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহ জুড়ে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সাবধান থাকতে বলছেন আবহাওয়াবিদেরা।

রবিবার সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা। মৌসুমী অক্ষরেখা কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও আরও একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়বে। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০.২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago