খবর লাইভ : জিমের মালিকের বাড়িতে চলছিল পার্টি। সেই পার্টিতেই আমন্ত্রিত এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ জিম মালিকের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই তরুণীর এক বন্ধু। কাচের বোতল দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ। তারপরই অভিযুক্ত ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। কোনওক্রমে রক্তাক্ত বন্ধুকে নিয়ে পালিয়ে থানায় পৌঁছন নির্যাতিতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিউ বারাকপুরের মাইকেলনগর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তরুণীর অভিযোগ, অভিযুক্ত জিম প্রশিক্ষক তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধরও করেন। তরুণীর বক্তব্য, তাঁর সঙ্গে এক বন্ধুও ছিলেন ঘটনাস্থলে। তিনি তরুণীকে বাঁচানোর চেষ্টা করলে, তাঁকেও মারধর করা হয়। মেরে সেই যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিউ ব্যারাকপুর থানায় মাইকেল নগরে অভিযুক্ত ওই জিম মালিকের বাড়িতে পার্টি চলছিল। সেখানে মদ্যপানের আসর বসে। সেখানে আমন্ত্রিত ছিলেন ওই তরুণী। অভিযোগ, পার্টি চলাকালীনই ওই তরুণীকে উত্ত্যক্ত করেন অভিযুক্ত। তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। দেখতে পেয়ে তরুণীরই এক বন্ধু, যিনিও আমন্ত্রিত ছিলেন, তিনি এগিয়ে আসেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করেন।
অভিযোগ, ওই তরুণীকে বাঁচাতে গেলে মদের বোতল দিয়ে মাথায় আঘাত এলোপাথাড়ি ঘুষি, লাথি মারে বলে অভিযোগ। এর পরের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বন্ধু। বাড়ির দরজা আটকে দেন, যাতে ওই দুই জন পালাতে না পারেন। কোনও ক্রমে অভিযুক্ত মেরে দরজা খুলে পালিয়ে যান তরুণী। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…