খবর লাইভ : জোকায় আইআইএম কলকাতা ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ‘কাউন্সেলিং’এর নাম করে ডেকে নিয়ে হস্টেলে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর আলাদা তদন্তের জন্য একাধিক স্তরের সাহায্যকারী বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে ।
মূল অভিযোগ, অভিযুক্ত ছাত্র তাঁকে ক্যাম্পাসে ডেকে নিয়ে গিয়ে জল ও পিৎজা খাওয়াতে থাকে, যার পর তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হস্টেলেই ধর্ষণের অভিযোগ ওঠে। হরিদেবপুর থানায় তিনি FIR করে অভিযোগ দাখিল করেন এবং পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে ।
SIT গঠন হওয়ায় তদন্তে নতুন দিক উন্মোচিত হবে। পুলিশ খতিয়ে দেখছে অভিযুক্তের ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট। পরিবারের সদস্যদেরও ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য ।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । কীভাবে একটি বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে পারল? হস্টেলে গিয়ে এমন কাণ্ড ঘটাল ? ।
নির্যাতিতার বাবার দাবি , ঘটনার সকালে ৯:৩৪ মিনিটে তাঁর মেয়ে ফোনে জানায়, অটো থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন এবং পরে SSKM হাসপাতাল তার অবস্থার কথা জানায় । বাবার দাবি, কিছুই হয়নি, মেয়ে ঠিক আছে, ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে তিনি ঘটনার পর তার মেয়ের সঙ্গে বিস্তারিত কথা বলার অপেক্ষায় ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…