আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভোলেননি রমেশ কুমার বিশ্বাস, এখনও মাঝরাতে জেগে বসে থাকেন

খবর লাইভ : একটা রাত, একটা মুহূর্ত সবকিছুই পাল্টে দিয়েছে রমেশ কুমার  বিশ্বাসের জীবনে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ এখন চুপচাপ, নির্জন। মাঝরাতে ঘুম ভেঙে যায়, বিছানায় বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা, কোনও কথা বলেন না, কারও সঙ্গে যোগাযোগ রাখেন না। কারণ, তাঁর মনে এখনও গভীর দাগ কেটে রয়েছে সেই ভয়ংকর বিমান দুর্ঘটনার স্মৃতি।

গত ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় পাইলট, কেবিন ক্রুসহ ২৭০ জন যাত্রীর মৃত্যু হয়। পুরো বিমানে শুধু একজনই প্রাণে বেঁচে যান ১১এ নম্বর সিটে বসা বিশ্বাস কুমার রমেশ।

তাঁর খুড়তুতো ভাই সানি জানান, রমেশ এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। নিজের চোখের সামনে দেখেছেন কীভাবে ধ্বংস হয়ে যায় বিমানটি, কীভাবে হারিয়ে যান তার প্রিয় দাদা অজয়। “ও মাঝরাতে হঠাৎ উঠে পড়ে, কিছু বলে না। দিনের পর দিন ঘুমের অসুবিধায় ভুগছে। মনে হচ্ছে, এখনও সেই বিমানের ভিতরেই আটকে আছে,” বলেন সানি।

দুর্ঘটনার পর রমেশকে ভর্তি করা হয় আমেদাবাদ সিভিল হাসপাতালে। চিকিৎসা ও পর্যবেক্ষণের পর গত ১৭ জুন তাকে ছাড়া হয়। সেদিনই তাঁর দাদার দেহাংশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বর্তমানে রমেশ পেশাদার মনোবিদের সাহায্য নিচ্ছেন ট্রমা কাটিয়ে উঠতে। লন্ডনে ফেরার কোনো পরিকল্পনা নেই এখনই, কারণ চিকিৎসা সদ্য শুরু হয়েছে। পরিবারের সদস্যরা দেশ-বিদেশ থেকে যোগাযোগ রাখলেও, রমেশ এখনও নিজেকে গুটিয়ে রেখেছেন।

ভয়াবহ সেই রাতের স্মৃতি আজও যেন প্রতিটি নিঃশ্বাসে ফিরে আসে তাঁর জীবনে। এক অলৌকিকভাবে বেঁচে যাওয়া মানুষের নিঃসঙ্গ লড়াই চলছে জীবনের সঙ্গে, মনের সঙ্গে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago