কলেজ-বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিং মুক্ত করতে পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও নজর রাখতে নির্দেশ ইউজিসির

খবর লাইভ : এবার বুঝছে ইউজিসিও। কলেজ ও বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিং–মুক্ত করতে ২০০৯ সালে একটি বিস্তারিত আইন এনেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। এ বার সেই আইনের বিধিতে নতুন বেশ কয়েকটি বিষয় জুড়ল তারা।

ইউজিসি সূত্রে খবর, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তারা নির্দেশ দিয়েছে, এ বার পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও নজর রাখতে হবে। ইউজিসির এক শীর্ষ কর্তার কথায়, ‘হোয়াটসঅ্যাপে অনেক ধরনের গ্রুপ থাকে যেগুলো সিনিয়র পড়ুয়ারা বানায়। পরে তাতে জুনিয়রদের জুড়ে নানা নির্দেশ দিতে থাকে তারা। বিকৃত ছবি, ভিডিয়ো পোস্ট করে জুনিয়রদের হেনস্থা করা হয়। এখন থেকে এই সবই র‌্যাগিংয়ের আওতাভুক্ত হবে।’

সরাসরি হেনস্থা না-করলেও হস্টেল বা ক্যাম্পাসে অনেক সময়েই ‘মাতব্বর’ সিনিয়ররা ঠিক করে দেয়, জুনিয়ররা কী পোশাক পরবে, কী ভাবে চুল কাটবে বা কী খাবে। ইউজিসি জানাচ্ছে, এই ধরনের খবরদারিকেও এ বার র‌্যাগিং বলেই ধরা হবে। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

ইউজিসির নির্দেশিকা ঘিরে যেমন হেনস্থা বন্ধের আশা জাগছে, তেমনই বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের সদস্যরা কিছু প্রশ্নও তুলেছেন এই নিয়ে। তাঁরা জানতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে নজরদারি চালানো হবে কী ভাবে?

কারণ মেসেজিং অ্যাপটি ‘এনক্রিপ্টেড’, অর্থাৎ অত্যন্ত গোপনীয়। সেটিতে কেউ কাউকে হেনস্থা করছে কি না, তা নির্দিষ্ট অভিযোগ এবং স্ক্রিনশট ছাড়া বিচার করা যাবে না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গোপনীয়তা মৌলিক অধিকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago