এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

খবর লাইভ : গত ১২ জুন অমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার  কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ নম্বর বোয়িং ড্রিমলাইনার বিমানটি। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে বিমানে ছিলেন মোট ২৪২ জন, যার মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছে, মাত্র একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। শনিবার প্রকাশিত এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-র ১৫ পাতার তদন্ত রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

রিপোর্ট অনুযায়ী, ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ আচমকা বন্ধ হয়ে যায় এবং ‘রান’ মোড থেকে ‘কাটঅফ’-এ চলে যায়। ব্ল্যাকবক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণে জানা গিয়েছে, এই ত্রুটির কারণ এখনও নিশ্চিত নয়। ককপিটে থাকা পাইলটদের কথোপকথনে এক পাইলট বলেন, তুমি বন্ধ করে দিলে (জ্বালানি)? অপরজন বলেন, আমি করিনি। কারা এই কথোপকথন চালাচ্ছিলেন তা স্পষ্ট হয়নি। কে বিপদ সংকেত পাঠিয়েছিলেন, তাও অনির্ধারিত।

ইঞ্জিন চালু রাখতে পাইলটরা র‍্যাম এয়ার টার্বাইন নামক জরুরি বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র সক্রিয় করেছিলেন। কিন্তু এই বিকল্প ব্যবস্থাও শেষরক্ষা করতে পারেনি। একটি ইঞ্জিন আংশিক চালু হলেও দ্বিতীয়টি আর সাড়া দেয়নি।

বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় যে জ্বালানি সরবরাহে আচমকা কোনও প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। জ্বালানি ভরার সময়ে কোনও ত্রুটি ছিল না। সবকিছু ছিল স্বাভাবিক। আবহাওয়া ছিল পরিষ্কার, দৃশ্যমানতা স্বাভাবিক এবং কোনও পাখির সংঘর্ষের প্রমাণ মেলেনি।

দুই পাইলটই সুস্থ ও পর্যাপ্ত বিশ্রামপ্রাপ্ত ছিলেন। কোনও অন্তর্ঘাত বা বিপজ্জনক দ্রব্যের অস্তিত্ব মেলেনি। উল্লেখযোগ্যভাবে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পূর্বেই জ্বালানি সুইচের সম্ভাব্য ত্রুটি সম্পর্কে সতর্ক করেছিল। তবে এয়ার ইন্ডিয়া সেই নির্দেশিকাকে গুরুত্ব দেয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিমান ওড়ার পর পরই বিকল্প টার্বাইন বেরিয়ে আসে, কিন্তু তা সত্ত্বেও বিমান নিয়ন্ত্রণে রাখা যায়নি। একসময় বিমানটি একটি বহুতল ডাক্তারদের হস্টেলে ধাক্কা মেরে প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে ভেঙে পড়ে।

এএআইবি-এর রিপোর্ট থেকে স্পষ্ট, প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি পূর্ব সতর্কতা উপেক্ষা করাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তদন্ত এখনও চলছে। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago