খবর লাইভ : এবার কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকা ক্যাম্পাসে যৌন নিগ্রহের অভিযোগ। কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্রের হস্টেলে এক তরুণীকে ডেকে এনে যৌন নিগ্রহ তথা ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তির আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে।
এই ব্যাপারে দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে। যদিও ওই ছাত্র মূল অভিযুক্ত কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে দাবি পুলিশ সূত্রের।
কলেজের ক্যাম্পাসে যৌন নিগ্রহর অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ায় অভিযুক্ত ওই তরুণ ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় তরুণীর। ওই তরুণীর সঙ্গে তার বন্ধুর সম্পর্কের কিছুটা অবনতি হয়। এরপরই তরুণী ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাকে কলেজ ক্যাম্পাসে এদিন আসতে বলা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সঙ্গে তরুণীর ওই এক পরিচিত। তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়।
এদিন হস্টেলের ফাঁকা ঘরে তাঁর উপর যৌন নিগ্রহ হয় ও এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পুলিশকে তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করে। একজনকে আটক করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…