গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলে অভিনব ডেডলি প্রোটেস্ট, শ্রমিক বিক্ষোভে তুলকালাম বজবজ

খবর লাইভ : বজবজে ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের চালক ও খালাসিরা বুধবার সন্ধ্যায় বজবজ-পূজালি রোডে প্রতিবাদ দেখাতে থাকে। বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ। এর মাঝেই কয়েকজন বিক্ষোভকারী এলপিজি সিলিন্ডারের ‘ক্যাপ’ খুলে বিক্ষোভ দেখাতে থাকেন। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী। নামানো হয় র‌্যাফ। ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা প্রত্যেকে বিক্ষোভকারী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। টহলদারি চলছে বলেও জানা গিয়েছে।

বজবজের আইওসিএল (IOCL) বটলিং প্ল্যান্টে কর্মরত গাড়ির চালক ও খালাসিদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের বকেয়া মজুরি আটকে রয়েছে। এই বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। এদিনও একটি মিটিং চলছিল কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে। অভিযোগ, সেই মিটিং চলাকালীনই কিছু চালক ও খালাসিদের মারধর করা হয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তারা।

বজবজ-পূজালি রোডে বিক্ষোভের মাঝেই সিলিন্ডারের ‘ক্যাপ’ খুলে গ্যাস বের করার কারণে এলাকায় আতঙ্ক তৈরি হয়। একটি সামান্য আগুনের ফুলকি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। এরকম বিপজ্জনক প্রতিবাদ দেখে আতঙ্কিত হয়ে যান স্থানীয় বাসিন্দারাও। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশও। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত IOCL কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিজের এক্স হ্যান্ডলে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, বিক্ষোভে শ্রমিকরা সিলিন্ডার থেকে গ্যাস রাস্তায় ছেড়ে দিয়েছিল, তা ভয়াবহ রূপ নিতে পারত। একটি আগুনের স্ফুলিঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-র সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, ঘটনাস্থলের কাছাকাছি বিবিআইটি কলেজ ও একটি হাসপাতাল রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago