কসবাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ধর্ষণের পরদিনই ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিলেন মনোজিৎ

খবর লাইভ : কসবায় কলেজ ছাত্রীর উপর  ন্যক্কারজনক যৌন নির্যাতনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও নির্যাতিতা ছাত্রীর বয়ান এবং শারীরিক পরীক্ষার ফলাফল মিলে যাচ্ছে একদম হুবহু। তদন্তকারীদের অনুমান, প্রতিরোধ করার সময় মনোজিতের শরীরে আঁচড়ের ক্ষত তৈরি হয়, যার প্রমাণ মিলেছে তার মেডিক্যাল রিপোর্টে। পাশাপাশি, নির্যাতিতার শরীরে পাওয়া চিহ্নের সঙ্গে অভিযুক্তদের DNA পরীক্ষার মাধ্যমে মিল খোঁজা হচ্ছে।

তবে আরও বড় চমক এসেছে মনোজিৎ মিশ্রের কল রেকর্ড বিশ্লেষণ করে। পুলিশ জানিয়েছে, ২৫ জুন নির্যাতনের ঘটনার ঠিক পরদিনই ২৬ জুন, মনোজিৎ ফোন করেছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে। এই ফোনালাপ ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। সেই মুহূর্তে ঠিক কী কথা হয়েছিল তাদের মধ্যে? মনোজিৎ কি অপরাধ কবুল করেছিলেন? নাকি সাহায্য চেয়েছিলেন?

এই বিষয়ে নয়না চট্টোপাধ্যায়কেও ইতিমধ্যে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে SIT।  তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, কলেজেরই এক প্রাক্তন ছাত্র জানান, “মনোজিৎ আগে আমাকে কিডন্যাপ করে লেক মলের পেছনে নিয়ে গিয়ে মারধর করেছিল। আমি ভেবেছিলাম বেঁচে ফিরতে পারব না। নয়না ম্যাডাম সব জানতেন, তবুও কোনও ব্যবস্থা নেননি।” এই অভিযোগ থেকে পরিষ্কার, কলেজ প্রশাসনের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগের ইতিহাস রয়েছে।

ঘটনার দায়ভার নিয়ে এবার সরব হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও। তার দাবি, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ঘটনার কথা কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকে জানিয়েছিলেন। কিন্তু তিনি নাকি গুরুত্ব না দিয়ে বলেন, “আজ ছুটি, সোমবার দেখব।” তার এই মন্তব্য নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।

এই পরিস্থিতিতে দ্রুত চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছে লালবাজার। ইতিমধ্যেই  SIT সদস্যদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন পুলিশ কমিশনার। মঙ্গলবার ফের আদালতে তোলা হয় মনোজিৎ মিশ্র, কলেজের নাইট গার্ডসহ চার অভিযুক্তকে। পুলিশ চাইছে, আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফের তাদের হেফাজতে নিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago