কসবা গণধর্ষণ কাণ্ডে ভিডিও করেই ফেঁসেছে কীর্তিমান তৃণমূল নেতা মনোজিৎ

খবর লাইভ : কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতকেই কাঠগড়ায় তুলল কুকীর্তির দুই সঙ্গী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ‌্যায়। এমনকি ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ‌্যায়ও দাবি করেছে, মনোজিতের চাপেই গার্ড রুম ছেড়ে সে বেরোতে বাধ‌্য হত। ভিতরে নিজের ইচ্ছামতো কুকীর্তি করত মনোজিৎ। তার কথা না শুনলেই হুমকি দিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজিতের নির্দেশে জায়েব ও প্রমিত দু’টি ভিডিও রেকর্ড করে। আর সেই ভিডিওই ফাঁসিয়েছে তাকে। তদন্তকারীদের দাবি, জেরায় মনোজিৎ প্রথমে ধর্ষণের বিষয়টি অস্বীকার করলেও ওই ভিডিও দেখানোর পর সে প্রথম বর্ষের ছাত্রীটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ভিডিও দেখিয়ে ব্ল‌্যাকমেল করে কয়েকদিনের মধ্যে ফের নির্যাতিতাকে ধর্ষণের ছক কষেছিল মনোজিৎ। ব‌্যাপারটি সে সঙ্গীদেরও জানিয়েছিল।

তিনজনকে জেরা করে ‘সিট’-এর সদস‌্যরা নিশ্চিত যে, আগাম পরিকল্পনা করেই ওই ছাত্রীকে ধর্ষণ করে সে। গত কয়েক মাস ধরেই বিভিন্নভাবে গার্ড রুম ও বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওই ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টা করে সে। কুপ্রস্তাবেরও ইঙ্গিত দেয়। যদিও ছাত্রী বিষয়টিকে আমল দেননি। তাই রীতিমতো ছক কষে অত‌্যন্ত কাছের দুই সঙ্গী জায়েব ও প্রমিতকে গত বুধবার সে থেকে যেতে বলে।

জেরায় আরও জানা গিয়েছে , সেদিন দুপুরে ইউনিয়ন রুমে ১৭ জন ছাত্র-ছাত্রী ছিলেন। বিকেলের পর ছিলেন আটজন। অন‌্যদিন সন্ধ‌্যার পর অনেক ছাত্র-ছাত্রীই কলেজে থাকতেন। সেদিন ছক কষে কলেজ থেকে অন‌্যদের বেরিয়ে যেতে বলে মনোজিৎ। শুধু থেকে যায় জায়েব ও প্রমিত। তারা জানিয়েছে, মনোজিৎ যখন নির্যাতিতাকে ইউনিয়ন রুম লাগোয়া ওয়াশরুমে নিয়ে যায়, তখন তারই ইশারায় তারা বাইরে পাহারা দিচ্ছিল। নির্যাতিতা পালানোর চেষ্টা করলে মনোজিতের ইশারায় তারা গেটে তালা লাগায়। আবার জায়েব নির্যাতিতার জন‌্য ইনহেলার নিয়ে আসে। যদিও তারা তাকে হাসপাতালে নিয়ে যায়নি।

এরপর মনোজিতের ইশারায় তারা নির্যাতিতাকে জোর করে টেনে গার্ডের ঘরে নিয়ে যায়। তারই নির্দেশে নিরাপত্তারক্ষী পিনাকী বাইরে বসে থাকে। জায়েব ও প্রমিত স্বীকার করে যে, তাদের সামনেই জোর করে নির্যাতিতাকে বিবস্ত্র করা হয়। যদিও পুলিশের মতে, ওই কাজে মনোজিতকে সাহায‌্য করেছিল তার দুই সঙ্গীও। এরপর নির্যাতিতাকে গার্ডের বিছানায় জোর করে ঠেলে ফেলে সঙ্গীদের সামনেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মনোজিৎ গার্ডকে বলেছিল ঘর পরিষ্কার করে ফেলতে। যদিও রাতে ওই বিছানায় কোনওমতে ঘুমিয়ে পড়ে রক্ষী। প্রায় ১২ ঘণ্টা ওই ঘটনাস্থল অরক্ষিত থাকলেও কোনও প্রমাণ নষ্ট হয়নি বলে পুলিশের দাবি। তবে কোনও প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল কি না, তা জানার চেষ্টা হচ্ছে। ওই ঘর থেকে একাধিক বিছানার চাদর পাওয়া গিয়েছে। প্রত্যেকটি চাদরই ফরেনসিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গার্ডের রুমে পাওয়া সমস্ত প্রমাণের চুলচেরা বিশ্লেষণ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা অনেকটাই নিশ্চিত যে সিসিটিভি ফুটেজ এবং যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা থেকে ধর্ষণের ছবিটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এমন কে ওই কলেজে এর আগেও এইরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল গুণধর তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago