খবর লাইভ : কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার তদন্তে নয়া মোড়। তিন অভিযুক্তকে আগেই গ্রেফতার করা হলেও এবার পুলিশ নজর দিয়েছে আরও চার জনের দিকে, যারা ঘটনার দিন সন্ধ্যার পরও কলেজে ছিল।
সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের তদন্ত চলছে। ইতিমধ্যে ১৭ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের পাশাপাশি সন্ধ্যার পর উপস্থিত থাকা চার জনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, কলেজে মোট তিনটি সক্রিয় সিসি ক্যামেরা ছিল, তবে তার একটিও নির্যাতনের কক্ষের অভিমুখে ছিল না।
তবে ২৫ জুন বিকেল ৩:৩০ থেকে রাত ১০:৫০ পর্যন্ত সাত ঘণ্টার ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি স্পষ্ট ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে নির্যাতিতাকে জোর করে নিরাপত্তারক্ষীর ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তার উপর যৌন নির্যাতন চালায়।
তদন্তে আরও সামনে এসেছে, অভিযুক্তদের একজনের মোবাইল থেকে উদ্ধার হয়েছে দেড় মিনিটের ভিডিও ক্লিপ, যা ঘটনার দৃশ্য রেকর্ড করেছে। এই ভিডিওটি বর্তমানে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে ভিডিওর আসল উৎস ও তারিখ। নির্যাতিতার অভিযোগ ছিল, অভিযুক্তরা এই ঘটনার ভিডিও করে রেখেছে, যা সিসিটিভি ও মোবাইল ফুটেজ মিলিয়ে সত্যতা পায়।
এই চার জনের মধ্যে দু জনকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ বাকি দু জনের গতিবিধি জানার চেষ্টা চলছে। তদন্তে উঠে এসেছে, ওইদিন সন্ধ্যায় কলেজ লাগোয়া একটি ফুডস্টলে চার প্লেট নুডলস অর্ডার করা হয়েছিল। সেই খাবার কারা নিয়েছিল, তারও খোঁজ চলছে। পুলিশ মনে করছে, এই অর্ডারের সময় ও ব্যক্তি শনাক্ত করলে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও অভিযুক্ত গ্রেফতার হতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…