‘ছোট’ বললেই ছোট হয়? জনমতের সামনে মুখোমুখি হয়ে চুপ কেন শাসক চেতনা

চন্দন বন্দ্যোপাধ্যায় : রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার মন্তব্য, ‘সবটাই ছোট ঘটনা’! রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর এহেন মন্তব্য ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শাসক দল অবশ্য এখনও মুখে কুলুপ এঁটে আছে। রাত শেষ হয়ে ভোর হলেই তার কাছে হয়তো পৌঁছে যাবে কোনও শোকজ নোটিশ? শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য।‌ বুক বাজিয়ে বলতে পারবেন শাসকদলের হর্তাকর্তারা ? মদন মিত্রের জন্য যা প্রযোজ্য তা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী মানস ভুঁইয়ার জন্য প্রযোজ্য হবে কি? মিলিয়ে নেবেন হবে না।

এটা শুধু মানস ভুঁইয়ার একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং তা যেন ক্রমেই শাসক দলের একটি গভীর, উদ্বেগজনক মানসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠছে। কসবা কাণ্ডের জেরে যখন রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে, তখন একে একে সামনে আসছে আরও কিছু ভয়াবহ ঘটনা, যেগুলোকে ‘ছোট’ বলে এড়িয়ে যাচ্ছে প্রশাসন।

মুর্শিদাবাদের বেশ কয়েকটি সংখ্যালঘু হিন্দু পরিবার আজ ঘরছাড়া। আগুন লাগানো হয়েছে তাদের বাড়িতে, দেওয়া হয়েছে প্রকাশ্যে হুমকি। অথচ প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চন্দন দাস ও রাধা গোবিন্দ দাসের পরিবার, যারা ধর্মীয় পরিচয়ের কারণে নির্মমভাবে খুন হয়েছেন। এই ঘটনাগুলিও কি শাসকদের চোখে তুচ্ছ ? প্রশ্ন কিন্তু উঠছে।

অন্যদিকে এসএসসি, টেট, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির পাহাড় আজ আদালতের দোরগোড়ায় কড়া নাড়ছে। আদালত একের পর এক অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দিচ্ছে। অথচ শাসকদল এখনও বলছে, ‘কিছু ভুল হতেই পারে।’ প্রশ্ন উঠছে, এই ‘ভুলে’ যখন হাজার হাজার যুবকের ভবিষ্যৎ লুঠ হয়ে যায়, তখন কি তা শুধু ভুলই থাকে? না কি তা হয়ে ওঠে রাজ্যের প্রতি এক ভয়ানক বিশ্বাসহানির প্রতীক?

মন্ত্রীদের চোখে এসব ‘ছোট’, কারণ তাদের ঘরে আগুন লাগে না, তাদের সন্তানেরা চাকরি না পেয়ে আত্মহত্যা করে না। কিন্তু সাধারণ মানুষের কাছে এসব ঘটনাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাই এই প্রশ্ন আজ আরও জোরালোভাবে উঠে আসছে। ‘ছোট’ আর ‘বড়’ ঠিক করবে কে? জনগণ, না শাসক?

রাজ্যের মানুষের স্মৃতি ক্ষণস্থায়ী নয়। তারা দেখতে পাচ্ছে কোন ঘটনার দিকে নজর দেওয়া হচ্ছে, আর কোনটা চুপিসারে চাপা দেওয়ার চেষ্টা চলছে। আজ প্রশ্নের মুখে শাসকদল। অবহেলার রাজনীতি আর কতদিন চলবে? আর কতজনের চোখের জল পড়লে বুঝবেন, এসব ‘ছোট’ ঘটনা নয়, এগুলোই প্রকৃত বাস্তবতা! এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে মেরুদণ্ড যুক্ত বাঙালি সমাজের কাছে তা যেন এমন না হয় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago