কসবায় ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা, অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিট প্রধান করার আর্জি

খবর লাইভ : কসবার একটি আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ। দুটি পৃথক আবেদনের ভিত্তিতে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই অনুমতি দেয়।

প্রথম আবেদনটি করেন বিজয় সিঙ্ঘল, যিনি এর আগেও আরজি কর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থা নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন। এবার কসবা কাণ্ডেও তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের কাছে তাঁর আর্জি, ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা SIT-এর নেতৃত্বে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হোক, যাতে নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়।

তিনি আরও দাবি করেন, অভিযুক্ত কলেজটির বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া কীভাবে কলেজটি চালানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে, কলেজে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের দাবিও জানান।

কলেজে ভর্তি ফি-র মধ্যে ছাত্র ইউনিয়নের চাঁদা অন্তর্ভুক্ত থাকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখা জরুরি। অন্যদিকে, আইনজীবী সৌম্যশুভ্র রায়ও এই ঘটনার প্রেক্ষিতে পৃথকভাবে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান, যা আদালত মঞ্জুর করেছে।

এখন হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে কলেজ কর্তৃপক্ষ, তদন্ত সংস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে কি নির্দেশন দেয় আদালত সেদিকেই নজর সবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago