খবর লাইভ : সাউথ ক্যালকাটা ল-কলেজে চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। সত্যম সিং নামে ওই আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্যাতিতা তরুণী ও তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নির্যাতিতার জন্য আর্থিক সহায়তা দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, সোমবার এই বিষয়ে প্রথমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর আদালত মামলাটি দায়েরের অনুমতি দেয়। কসবা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টেও একাধিক জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমা পড়েছে। মামলাকারীরা দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এই বিষয়ে সরাসরি দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। বরং নিয়ম মেনে মামলা দায়ের করে প্রতিপক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন তারা। তারপর নির্ধারিত সময় অনুযায়ী শুনানির জন্য আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানি হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…