খবর লাইভ : কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল উত্তর ২৪ পরগনার বারাসাতে। এবার দিনে-দুপুরে জনবহুল রাস্তায় এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল । ঘটনাস্থল বারাসাত। এক কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বসিরহাটের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, টিউশন পড়ে ফেরার পথে ওই ছাত্রীর ওড়না ধরে টেনে তাকে শ্লীলতাহানি করে ওই যুবক। অভিযোগ, বারাসাতের ১২ নম্বর রেলগেটের কাছে, টিউশন ফেরত ছাত্রীর পিছু নেয় এক যুবক। তার শ্লীলতাহানি করে।
নির্যাতিতার কান্নার আওয়াজে আশেপাশের দোকানদাররা অভিযুক্তকে ধরে ফেলেন ও পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজু শেখ (২৮) বসিরহাটের বাসিন্দা। ঘটনার পর বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কলেজ ছাত্রী। রবিবার ভর দুপুরে এই ঘটনা ঘটলেও, সোমবার সকালে নির্যাতিতার পক্ষ থেকে এফআইআর দায়েরের পরেই ঘটনা জনসমক্ষে আসে।
অভিযোগকারিণীর এক বান্ধবী জানিয়েছেন, ‘আমার এক সহপাঠী এখান দিয়ে যাচ্ছিল। একটি অচেনা অজানা ছেলে বারাসাতে দাঁড়িয়ে ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছে।’ এক প্রত্যক্ষদর্শীও জানান, অভিযোগকারিণীর ওড়না ধরে টানে ওই যুবক। মেয়েটিকে হেনস্থা করার চেষ্টা করে। লোকজন গিয়ে ছেলেটিকে ধরে, মারধর করে, পুলিশকে হস্তান্তর করে। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মেয়ের কান্নার আওয়াজ পেয়ে তাঁরা ছুটে যান। ছেলেটিকে ধরে ফেললে, তাঁদের উপরও চোটপাট করতে থাকে ছেলেটি। দেখে নেব , বলে হুমকি দেয়। তারপর সকলে মিলে ধরে তাকে পুলিশের হাত তুলে দেওয়া হয়। কিন্তু, এখনও আতঙ্কের ছাপ অভিযোগকারিণীর বান্ধবীদের মুখে। প্রশ্ন, ‘ওর ওড়না পিছন থেকে টেনে ধরেছে। দিনের বেলা এত লোকের মাঝে যদি ও এরকম করে, রাতের অন্ধকারে কী করবে?’
আর জি কর কাণ্ডের এক বছর কাটতে না কাটতেই কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবাদে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। কিন্তু একটাই প্রশ্ন, এত প্রতিবাদ, বিক্ষোভের পরও ছবিটা বদলাল কই? কোথায় নিরাপদ মহিলারা?
বিরোধীদের অভিযোগ, আরজি কর থেকে কসবার পর ফের বারাসাত। বোঝাই যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিত তলানিতে। পুলিশ প্রশাসনকে ভয় পায় না দুষ্কৃতীরা । কারণ, কোনও ঘটনারই শেষ পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনও শাস্তি হয়নি। কারণ, প্রত্যেকটি ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে শাসক দলের নাম । তাই যেনতেনপ্রকারণে ঘটনা ধামাচাপা দেওয়াই শাসকদলের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…