কসবা কাণ্ডের অনুসন্ধানে বিজেপির কেন্দ্রীয় দল, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

খবর লাইভ : কসবা কাণ্ডের অনুসন্ধানে দিল্লি থেকে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে দিল্লি থেকে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সাংসদ সত্যপাল সিং বলেন, “আমরা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করব। এই ধরনের ঘটনার থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। পুলিশের কী ভূমিকা ছিল, সেটাও দেখা হবে। আমি বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী আমাদের সব জায়গায় যাওয়ার অনুমতি দেবেন।”

বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে এই  দলে রয়েছেন  বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র।

মুখ্যসচিবের সঙ্গে  সাক্ষাতের অনুমতি চেয়েও মেলেনি বলে অভিযোগ। তবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা তাঁদের সময় দিয়েছেন। লালবাজারের উদ্দেশে রওনা দিচ্ছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

লালবাজার থেকে সোজা কসবা ল’কলেজে পৌঁছানোর কথা রয়েছে তাঁদের। সেখানে কলেজের গভর্নিং বডির সঙ্গেও দেখা করতে চান। তবে এটা আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন টিমের সদস্যরা। তাঁদের বক্তব্য, কলেজে যাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনও অনুমতি পাননি। মুখ্যসচিবের সঙ্গে দেখা করার ভাবনা বাতিল করা হয়েছে অনুসন্ধানকারী দলের তরফে।

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বলেন, “এই রাজ্যে অরাজকতা চলছে। রাজ্য পহেলগাঁওতে টিম পাঠাতে পারে, হাথরসে টিম যেতে পারে, কিন্তু অন্য দলের কোনও টিম আসবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে না। মুখ্যসচিব দেখা করবেন না। ডিজিপি দেখা করবেন না। এটা অগণতান্ত্রিক চিন্তাভাবনা।”

তাদের লক্ষ্য, কসবাকাণ্ডের তদন্তের খুঁটিনাটি বের করা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা যাচাই করা। <span;>টিমের সদস্যরা জানিয়েছেন, তারা নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবং পুলিশ(Kasba Case)  প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখবেন। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও নির্যাতিতার বাড়ির লোকের সঙ্গে এবং খোদ নির্যাতিতার সঙ্গে দেখা করার সুযোগ পাননি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago