খবর লাইভ : ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে ? কারণ, ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালাল ইরান। ইজরায়েলের বেইয়ার শেবা শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর সামনে আসছে। ইজরায়েলের ওই শহরে মিসাইল হামলার পরের ছবির একটি ভিডিও সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ইরানের ছোঁড়া মিসাইলে ওই আবাসন চত্বর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি ও গাছপালা।
এর আগে, ইজরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করছে। তবে হামলার সঠিক সময় উল্লেখ করা হয়নি। ইজরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে পোস্টে করা এক বিবৃতিতে বলে, “ইরান থেকে ইজরায়েলের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।”
আসলে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সংবাদমাধ্যম জানায়, বেশ কিছু শর্তে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। এরপরে ট্রাম্প ইরান-ইজরায়েল দুজনকেই এই যুদ্ধবিরতি মেনে চলার পরামর্শ দেন। যদিও সেই পরামর্শর তোয়াক্কা না করে ফের ইরান হামলা চালালো ইজরায়েলের উদ্দেশ্যে। আন্তর্জাতিক মহলের মত, ইরান মুখে যাই বলুক না কেন আদতে যুদ্ধবিরতির কোনও ইচ্ছাই যে তাদের নেই তা প্রমাণ হয়ে গেল।।
প্রথম থেকেই ইজরায়েলের পাশে ছিল। ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকাও। ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় তারা। এর ফল কী হবে, তা বিচার-বিশ্লেষণের মধ্যেই, কয়েক ঘণ্টা আগে কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান। আর তার পরই যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। জানান, সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশই। তবে যুদ্ধবিরতির ঘোষণা করলেও, এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প জানান, আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ বলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…