দোহার মলে তুলকালাম, আচমকা মিসাইল হানায় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

খবর লাইভ : প্রথমে সিরিয়া ও কাতার এবং পরে ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা করে ইরান। কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হামলার সময়ে রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরেই দোহার একটি শপিং মলের ভেতরে লোকেরা প্রাণের ভয়ে ছুটতে শুরু করেন। দোহার সেই শপিং মলের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, দোহার সেই শপিং মলে অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আবার কেউ জিনিসপত্রও কিনছেন। এমন সময়ে হঠাৎই জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। আওয়াজ শুনে শপিং মলের ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

এর পর তাঁরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। দেখা যায়, পুরুষ, মহিলা এবং শিশুরা মল থেকে বেরিয়ে আসার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। পরে সকলেই সুস্থভাবে শপিং মল থেকে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, যেখানে এই ঘটনাটি ঘটেছে সেটি দোহার ভিলাজিও মল। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার একের পর এক দেশে ক্রমশ ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে, ঠিক তখনই সোমবার গভীর রাতে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান এবং ইজরায়েল দু’পক্ষই সংঘর্ষ বিরতিতে সম্মতি দিয়েছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সেই দাবি খারিজ করে দেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এর পর ইজরায়েলের ছ’টি জায়গায় মিসাইল হামলা চালায় ইরান। তবে মঙ্গলবার সকাল হতেই যুদ্ধবিরতির কথা ঘোষণা করে ইরান। সেই দেশের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে। তবে ইজরায়েল সেই পথে হাঁটবে কি না তা এখন সময়ের অপেক্ষা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago