খবর লাইভ : আগামী মাস থেকেই মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে বাড়তি চাপ। পয়লা জুলাই থেকে বাড়তে চলেছে রেলের ভাড়া। এসি এবং নন-এসি মেল এবং এক্সপ্রেস-সহ বিভিন্ন শ্রেণির দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তবে শহরতলির লোকাল ট্রেনের ভাড়া এবং মান্থলি অর্থাৎ MST টিকিটের দাম আপাতত অপরিবর্তিত থাকবে বলে রেলওয়ে সূত্রে খবর।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, মূলত দূরপাল্লার ট্রেনেরই ভাড়া বাড়াচ্ছে রেল। তবে স্বস্তির খবর, আপাতত লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। এ ছাড়া ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণে সাধারণ দ্বিতীয় শ্রেণির যাত্রীদের কোনও বাড়তি ভাড়া দিতে হবে না । ৫০০ কিলোমিটারের বেশি যাত্রা করলে সে ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির যাত্রীদের প্রতি কিলোমিটারে আধ পয়সা অর্থাৎ নামমাত্র ভাড়া বৃদ্ধি করা হতে পারে বলে রেল সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…