উদ্বেগ বাড়ছে ইরানের পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ নিয়ে, আশ্বস্ত করছেন আইএইএ

খবর লাইভ : এই পরিস্থিতি যে হতে পারে আগেই আশঙ্কা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আশঙ্কাই সত্যি করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। এরই মধ্যে উদ্বেগ বাড়ছে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ নিয়ে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে । যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) আরও জানিয়েছে যে হামলার সময় পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি। আইএইএ জানিয়েছে যে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইজরায়েলের হামলার পরেও তেজস্ক্রিয়তার মাত্রায় কোনও বৃদ্ধি ঘটেনি। আইএইএ জানিয়েছে যে কোনও পারমাণবিক লিকেজ হয়নি। তবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার  ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র লক্ষ্য করে শুক্রবারই বিমানহানা চালায় ইজ়রায়েল। সেই হানায় কেন্দ্রটির ভিতরে তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে বলে জানিয়েছে বিশ্বের পরমাণু সংক্রান্ত নজরদার সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। শুক্রবার সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বলেন, “ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রের ভিতরে তেজস্ক্রিয় এবং রাসায়নিক দূষণ ছড়িয়েছে।” তবে কেন্দ্রটির বাইরে এই বিকিরণের কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিনি। এ-ও জানিয়েছেন যে, নির্দিষ্ট নিরাপত্তাবিধি মেনে চললে অভ্যন্তরীণ বিকিরণ বা দূষণও সামাল দেওয়া সম্ভব।

শনিবার ফের ইজরায়েলের উত্তরাংশকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালাল ইরান। ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলও।নয়া ক্ষেপনাস্ত্র হানার আশঙ্কায় উত্তর ইজরায়েলের বিভিন্ন প্রান্তে শনিবার সকাল থেকেই বেজে উঠছে এয়ার সাইরেন। ইজ়রায়েল অধিকৃত গোলান মালভূমিতেও এয়ার সাইরেনের শব্দ শোনা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে ইজরায়েল প্রশাসন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago