খবর লাইভ : আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। শনিবার এমনটাই জানানো হল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। এক্স হ্যান্ডেলে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে উচ্চস্তরীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে আমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল অ্যাভিয়েশনের ডিজি, ফরেনসিক বিভাগের আধিকারিক, আইবির স্পেশাল ডিরেক্টর রয়েছেন। ওই কমিটি বিমান দুর্ঘটনার তদন্ত করবে। পাশাপাশি বিমান চলাচলের রক্ষণাবেক্ষণের এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বদলের প্রয়োজন আছে কিনা সেটাও খতিয়ে দেখবে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার (বিমান ভেঙে পড়া) পুনরাবৃত্তি রুখতে নিরাপত্তা সংক্রান্ত বা প্রশাসনিক প্রস্তাব দেবে এই কমিটি। বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যেরা। বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে।
মন্ত্রক জানিয়েছে, এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্স। সেটি এখন এনএসজি-র প্রহরায় রাখা হয়েছে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণের আভাস মিলবে। শুধু স্বচ্ছতার সঙ্গে তদন্তই নয়, বিপর্যয়ে দায়ীদের বিচার ও জবাবদিহির দাবি উঠেছে দেশজুড়ে। এই ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীন এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।
বৃহস্পতিবার আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। বিমানে ২৩০ জন যাত্রীর মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এছাড়া ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। আর তারপরই বড়সড়ো বিপর্যয়। দুর্ঘটনার কারণ নিয়ে ওঠে নানা প্রশ্ন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে তদন্ত চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…