খবর লাইভ : দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকায় সাম্প্রতিক অশান্তির জেরে বড়সড় প্রশাসনিক রদবদল করতে বাধ্য হল পুলিশ প্রশাসন। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ে ইন্সপেক্টর অব পুলিশ হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মালদহের রতুয়া সার্কেলের ইন্সপেক্টর সুজন কুমার রায়।
শুধু থানার আইসি নয়, বদল করা হয়েছে মহেশতলার এসডিপিওকেও। কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটালিয়নে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মহেশতলার এসডিপিও পদে আসছেন রাজারহাট থানার প্রাক্তন আইসি সৈয়দ রেজাউল করিম।
এই প্রশাসনিক রদবদলের পেছনে রয়েছে বুধবার ঘটে যাওয়া দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ। ইটবৃষ্টি, মোটরবাইক পোড়ানো, দোকান লুঠ ও পুলিশের উপর আক্রমণের মতো একাধিক সহিংস ঘটনার সাক্ষী থেকেছে রবীন্দ্রনগর। এই হিংসাত্মক ঘটনার জেরে এক মহিলা পুলিশকর্মী সহ বহু পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা অভিযোগ করেছেন, বাজার চলাকালীন আচমকাই কয়েকশো লোক এসে আক্রমণ চালায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দোকান ভাঙচুর ও লুঠের দৃশ্য। এমনকি ক্যামেরাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই অশান্তি নিয়ে রাজ্য রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দল বিজেপি ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেন। তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও গোটা ঘটনাটি জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র হাতে তুলে দেওয়ার দাবি জানান। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে অনুমতি দিয়েছেন।
প্রশাসনের তরফে শান্তি ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হলেও, এলাকাবাসীর মনে এখনও আতঙ্ক কাটেনি। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…