কৃমির মতো দেখতে কোনও কীট প্লাস্টিকের প্যাকেটে, জীবাণু ছড়িয়ে সন্ত্রাসের ছক চিনের

খবর লাইভ : জীবাণু ছড়িয়ে সন্ত্রাসের ছক চিনের! কৃমির মতো দেখতে কোনও কীট প্লাস্টিকের প্যাকেটে গোপনে পাচার করতে গিয়ে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দর থেকে গ্রেপ্তার চিনের এক মহিলা গবেষক। ধৃতের বিরুদ্ধে বেআইনি জৈব সামগ্রী পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর এফবিআই। দপ্তরের প্রধান কাশ প্যাটেল নিজের সোশাল মিডিয়া পোস্টে গোটা ঘটনার কথা জানিয়েছেন।

জানা যাচ্ছে, চিনের ইউহান প্রদেশের বাসিন্দা চেংজুয়ান হান। তিনি ইউহানের হুয়াঝং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে স্নাতক হওয়ার পর আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য এসেছিলেন। কিন্তু তার ফাঁকেই জীবাণু পাচার কাণ্ডে নাম জড়ায়। গত ৮ তারিখ ডেট্রয়েট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁর জিনিসপত্র পরীক্ষা করার সময় দেখা যায়, চারটি প্যাকেট রয়েছে তাঁর কাছে। পরীক্ষায় ধরা পড়ে, ওই প্যাকেটে রয়েছে গোলকৃমি জাতীয় কোনও এক অণুজীব। সেটি মিশিগানেরই এক ল্যাবে পাচার করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আরও জানা গিয়েছে, এর আগের দিনই ওইসব প্যাকেটগুলি আনিয়েছিলেন তিনি, এমনকী নিজের শরীরে লাগানো ইলেকট্রনিক ডিভাইসটিও খুলে ফেলেন।

এটাই প্রথম নয়। গত সপ্তাহে আমেরিকায় বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে চিনের বিজ্ঞানী দম্পতি। তাঁরা ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান এবং ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ছত্রাক পাঠান লিউ। দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। বিষয়টিকে আমেরিকার বিরুদ্ধে চিনের ‘কৃষি-সন্ত্রাস’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। এবার হানের গ্রেপ্তারিতে এই আশঙ্কা আরও বাড়ল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago