খবর লাইভ : আগুনের লেলিহান শিখা যেন অ্যাপর্টমেন্টের সপ্তম তলটিকে একেবারে গ্রাস করে নিয়েছে ৷ গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে ৷ এই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের তিন জনের ৷
মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকার সেক্টর-13-এর ‘শব্দ অ্যাপার্টমেন্ট’-এর সপ্তম তলে ভয়াবহ আগুন লাগে ৷ পুলিশ সূত্রে খবর আগুন ছড়িয়ে পড়ে উপরের অষ্টম ও নবম তলেও ৷ এই আগুন থেকে বাঁচতে সপ্তম তলের ফ্ল্যাটের এক নাবালক ও এক নাবালিকা ওই সপ্তম তল থেকে নীচে ঝাঁপিয়ে পড়েন ৷ পরে তাঁর বাবাও ঝাঁপ দেন ৷ তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ৷ এদিকে অন্য তলগুলিতে বসবাসকারীদের সাহায্যের জন্য ছোটাছুটি করতে দেখা যায় ৷
পুলিশ সূত্রে খবর, ওই নাবালক ও নাবালিকার বয়স 10 বছর ৷ গুরুতর জখম অবস্থায় তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ৷ পরে তাদের বাবা 35 বছর বয়সি যশ যাদবও বারান্দা থেকে ঝাঁপ দেন এবং তাঁরও মৃত্যু হয় ৷ যশ যাদবের স্ত্রী ও ভাইঝিকেও আহত অবস্থায় আকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যাদব পরিবারের বোর্ডের ব্যবসা ছিল বলে খবর ৷
দিল্লির দমকলবাহিনী সূত্রে খবর, সকাল দশটা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর যায় ৷ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন ৷ পরে আরও 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ দু-তিন জন এখনও আটকে আছে বলে খবর ৷ আগুন নেভানোর কাজ চলছে ৷ ঘটনাস্থলে উপস্থিত এক আধিকারিক বলেন, “একটু দূরে গিয়ে দেখলে পরিষ্কার বোঝা যাবে, উপরের তলগুলি কালো ধোয়ায় একেবারে ভরে গিয়েছে ৷ সপ্তম তলের ফ্ল্যাট থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে ৷”
এই বহুতলে আরও অনেক ফ্ল্যাট রয়েছে ৷ আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ সবাই প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে ৷ ওই অ্য়াপার্টমেন্টে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করে দমকল বিভাগ এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল ৷ মনে করা হচ্ছে, শট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ ঠিক কী করে আগুন, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, “সোসাইটির সব বাসিন্দাদের বের করে আনা হয়েছে ৷ পিএনজি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷”
পথচলতি সাধারণ মানুষ এই ভয়াবহ ঘটনার ভিডিয়ো রেকর্ড করছেন ৷ সেই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি পুরনিগমকে ওই বহুতলের পরিকাঠামো কতটা মজবুত তার মূল্যায়ন করার কথা জানানো হয়েছে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…