তদন্তে চাঞ্চল্যকর তথ্য, রাজা রঘুবংশীর শেষকৃত্যে শামিল হয়ে তার বাবাকে সান্ত্বনা অভিযুক্ত রাজের

খবর লাইভ : যত সময় যাচ্ছে, ততই তদন্তে নেমে নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের নজরে এসেছে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের চ্যাট। জানা যাচ্ছে, মধুচন্দ্রিমায় স্বামী যেভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে তা পছন্দ হয়নি নববধূ সোনমের।

মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম রঘুবংশী। যত সময় যাচ্ছে, ততই তদন্তে নেমে নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের নজরে এসেছে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে সোনমের চ্যাট। জানা যাচ্ছে, মধুচন্দ্রিমায় স্বামী যেভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে তা পছন্দ হয়নি নববধূ সোনমের।

সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেছেন সোনম। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদেও এমন কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিয়ের আগে থেকেই স্বামীর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। তদন্তকারীদের দাবি, বিয়ের তিনদিন পরই রাজের সঙ্গে মিলে রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সোনম।

এদিকে রাজার পরিবারের তরফে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গত ২ জুন ইন্দোরে রাজা রঘুবংশীর শেষকৃত্যে নাকি অংশ নিয়েছিলেন রাজও! সঙ্গে এনেছিলেন আরও কয়েকজনকে। এমনকী রাজার বাবাকে সান্ত্বনা দিতেও নাকি দেখা যায় রাজকে। পরে ক্যামেরায় সেই দৃশ্যও ধরা পড়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago